ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ডলার


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৯ পিএম

অনলাইন রিপোর্টার

নভেম্বরে দেশের রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, নভেম্বরে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার।

এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো থেকে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক থেকে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংক থেকে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নভেম্বর মাসের বিভিন্ন সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার। ১৬ থেকে ২২ নভেম্বর ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২ থেকে ৮ নভেম্বর ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার এবং নভেম্বরের প্রথম দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এছাড়া আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয় হিসেবে রেকর্ড হয়েছে।

রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে কাজ করে, যা অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ও উন্নয়ন কার্যক্রমে সহায়তা করে। এ বছর নভেম্বর মাসের রেমিট্যান্স বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক চাহিদা পূরণে সুবিধা বৃদ্ধি পাবে বলে বিশ্লেষকরা আশা করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর