ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ সালাহউদ্দিন শেখের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত এক ঘন্টা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস এবং ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
এসময় শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে ব্যানার ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এর আগে গত ২৬ নভেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

কলেজ কতৃপক্ষ জানায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহউদ্দিন শেখকে মাদারীপুরের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়। এ খবর জানার পর থেকেই শিক্ষার্থীরা তাদের শিক্ষককে প্রতিষ্ঠানে রেখে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ করা শুরু করে। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “সালাউদ্দিন স্যার অনেক দক্ষ, শিক্ষার্থী বান্ধব ও ভালো মনের একজন শিক্ষক । তাকে ষড়যন্ত্র করে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা তাকে যেতে দেব না। তিনি শুধু শিক্ষক নন, তিনি আমাদের অভিভাবক। তাকে বদলি করা হলে এখানকার শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ সুলতানা মেহেরুনা জামান বলেন, বদলির বিষয়টি আমাদের হাতে নেই। উপর মহল থেকে নিয়ম অনুযায়ী বদলি করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, মানববন্ধনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে দাবির বিষয়ে আবেদন করতে বলেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর