ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নতুন লুকে অপু বিশ্বাস


নতুন লুকে অপু বিশ্বাস

  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ১:১৩ পিএম

চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস সাময়িক বিরতির পর নতুন লুকে দর্শকদের সামনে এসেছেন। ওজন কমিয়ে পরিবর্তিত রূপে তিনি ইতিমধ্যেই ভক্তদের নজর কাড়তে শুরু করেছেন। পেশাগত জীবন, নতুন সিনেমা ও সোশ্যাল মিডিয়া নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় অপু স্পষ্ট করেছেন, পেশাগত জায়গায় ব্যক্তিজীবন নিয়ে কোনো মন্তব্য তিনি করতে চান না, যা বিতর্ক তৈরি করতে পারে।

অপু বিশ্বাস বলেন, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কের মুখে ফেলবে। মিডিয়ায় এমন কোনো বিষয় আমি উত্থাপন করব না, যা আমার পেশাগত জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ নিজের পরিবর্তিত চেহারার রহস্য নিয়েও তিনি জানিয়েছেন, ‘আমি মনে করি, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার ভক্ত ও প্রিয় মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।’

ডিসেম্বর মাসে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি একটি রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি, যেখানে নায়ক হিসেবে আছেন আদর আজাদ। নতুন প্রজেক্টে কাজ করার আগে তিনি জানিয়েছেন, সাময়িক বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরছেন।

এক সাংবাদিক তার ছেলে আব্রাহাম খান জয় এবং বাবা শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে, অপু হেসে উত্তর দেন, ‘আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক সত্যিকার অর্থে কেমন, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে?’ এরপর ব্যক্তিজীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, শাকিব খান তাঁকে ব্যক্তিজীবন মিডিয়ায় না আনার পরামর্শ দিয়েছেন।

অপু বলেন, ‘শাকিব খান একজন স্বনামধন্য অভিনেতা। উনি যখন মিডিয়ায় আসেন, তখন শুধু পেশাগত বিষয়ে কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে তিনিই আমাকে বলেছেন, “তুমি যখন ক্যামেরার সামনে যাবা, তখন তুমি শুধু একজন অপু বিশ্বাস। তাই তোমার প্রফেশন উপস্থাপন করো, ব্যক্তিজীবন নয়।”’

নতুন লুক, নতুন সিনেমা এবং নতুন উদ্যম—এই সংমিশ্রণেই এখন অপু বিশ্বাসের কর্মজীবন। দর্শক ও ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, কীভাবে তিনি এই নতুন অধ্যায়ে ফিরবেন এবং বড় পর্দায় নতুন চমক দেখাবেন।


এ সম্পর্কিত আরো খবর