ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এভারকেয়ার হেলিপ্যাডে সেনা ও বিমান বাহিনীর মহড়া


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:২১ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি চিকিৎসা পরিবহনে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের অনুশীলন চালানো হয়, যাতে চিকিৎসা সেবা গ্রহণে আগত রোগীদের জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

পরীক্ষামূলক অবতরণের সময় হেলিকপ্টারের নিরাপত্তা, অবতরণ পয়েন্টের স্থায়িত্ব, আশপাশের এলাকা ও বাতাসের গতিপ্রবাহ পরীক্ষা করেন সেনা ও বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল। এছাড়া জরুরি পরিস্থিতিতে রোগী বহনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সরঞ্জাম পরীক্ষা করা হয়। মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা জানান, দ্রুততম সময়ে রোগী স্থানান্তরের সক্ষমতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের মহড়া অত্যন্ত জরুরি।

এভারকেয়ার হাসপাতালের পাশে অবস্থিত নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টারটি সফলভাবে অবতরণ করে এবং কিছুক্ষণ পর পুনরায় উড্ডয়ন করে। পুরো সময়টুকু এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, হেলিকপ্টারের শব্দ শুনে তারা প্রথমে ভেবেছিলেন কোনো জরুরি চিকিৎসা পরিবহন হচ্ছে। পরে জানা যায়, এটি পূর্বনির্ধারিত পরীক্ষামূলক মহড়া ছিল।

পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের সময় আশপাশের সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচলে সামান্য ধীরগতি দেখা দিলেও বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। এলাকার পরিবেশ, শব্দ নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও আশপাশের স্থাপনার ওপর প্রভাব পর্যবেক্ষণের বিষয়েও নজর দেওয়া হয়।

সেনাবাহিনী ও বিমান বাহিনী জানিয়েছে, জরুরি মেডিকেল সার্ভিসে হেলিকপ্টার ব্যবহারের সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ নিয়মিতই চলবে। এতে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় জোরদার হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর