ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:২৪ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র মোঃ মুসা (১৪) নিহত হয়েছেন। সে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার বাসিন্দা আল আমিন মিয়ারের ছেলে। এ ঘটনায় তার সহপাঠী নিলয় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন।

৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মুসা তার চাচার মোটরসাইকেল নিয়ে বন্ধু নিলয়কে পেছনে বসিয়ে ভুলতা ফ্লাইওভার দিয়ে কাঁচপুর যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা দুজনেই ছিটকে পড়েন।

গুরুতর আহত মুসাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত নিলয়কে পপুলার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনা বারবার ঘটছে এই এলাকায়। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর