ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ১০ম গ্রেড দাবিতে প্যাথলজি-মেডিসিন সেবা বন্ধ


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দ্বিতীয় দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ও ফার্মেসি সেবা বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ও ফার্মেসির সামনে দীর্ঘ লাইন জমে রোগীরা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, সকাল ৯টার পর হাসপাতালে এসে টিকিট কেটে ডাক্তার দেখানোর পরও প্যাথলজি সেবার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু প্যাথলজি বিভাগ বন্ধ থাকায় পরীক্ষা করানো যাচ্ছে না। মেডিসিন কর্নারও বন্ধ থাকায় দরজায় তালা লাগানো ছিল।

কর্মবিরতি পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট আমিরুল ইসলাম রনী ও ফার্মাসিস্ট প্রদীপ দাস বলেন, তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছেন, কিন্তু মূল্যায়ন করা হয় না। তারা দাবি করেন, ১০ম গ্রেড পদোন্নতি পাওয়ার অধিকার রয়েছে। ৩০ নভেম্বর প্রথম দিনে ২ ঘণ্টা এবং ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

তারা আরও জানান, তাদের দাবি মেনে না নিলে আগামী ৪ ডিসেম্বর থেকে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি রোগীদের জন্য অনেক ভোগান্তি সৃষ্টি করলেও তারা চাকরির উন্নতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয়রা স্বাস্থ্য সেবার চরম ব্যাহত হওয়ার কারণে উদ্বিগ্ন। তারা দ্রুত সমস্যার সমাধান এবং সেবা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর