ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

রূপগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৩ ডিসেম্বর বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন। এই কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর সাব সেন্টারে কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি বিএমটিএ আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মোল্লাসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে উপস্থিত ছিলেন। এছাড়া ফার্মাসিস্ট মোঃ বাদল মিয়া, শাহজাদি হারুন, চন্দনা বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফী সেলিনা সুলতানা, ল্যাব গোলাম মোস্তফা, সেনিটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম, ইপিআই আওলাদ হোসেন প্রমুখও ছিলেন।

কর্মবিরতি থেকে তারা বলেন, আমরা দীর্ঘ ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি। এই বৈষম্য দূর করতে সরকারের নজর আকর্ষণ করছি। স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত পেশাজীবিদের অবহেলা সহ্য করা হবে না। জীবন মানে পিছিয়ে রাখা হয়েছে আমাদের। তাই অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন দাবি করছি।

তারা আরও জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি এবং রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

এই কর্মসূচির কারণে রূপগঞ্জ উপজেলায় চিকিৎসা নিতে আসা রোগীরা পরীক্ষা, নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্যাথলজি ও ফার্মেসি সেবা বন্ধ থাকায় অনেক রোগী সেবা নিতে না পেরে সমস্যায় পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। স্থানীয়রা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর