ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১২ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে কবি জসীমউদ্দীন হলে এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন, সমাজসেবক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, বাংলাদেশ মূক ও বধির সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. শামসুল ইসলাম আল বরাটি, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, সূর্যোদয় সংস্থার প্রতিনিধি কুদ্দুস মোল্লা ও আস্থা নারী পরিষদের কর্মকর্তা মিনি আক্তার প্রমুখ।

সভায় বক্তারা প্রতিবন্ধীদের প্রতি সমাজের সদয় মনোভাব ও তাদের জন্য উপযুক্ত শিক্ষা ও সুযোগসুবিধা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা উপযুক্ত পরিবেশ পেলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। আলোচনা সভার পর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তিনজনকে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর