ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলের কালিয়ায় গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:২৭ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে নাঈম শেখ (২২) নামের এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নড়াগাতী থানায় নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত নাঈম শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. মামুন শেখের ছেলে। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে ভুক্তভোগী প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে নাঈম শেখ অগোচরে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে ছিলেন। রাত প্রায় ২টার দিকে সুযোগ বুঝে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম শেখ দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। ঘটনার পর সে খুলনায় পালিয়ে যায়।

মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল প্রায় ১০টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনার মজগুনী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

নড়াগাতী থানার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম  জানান, ‘মামলার তদন্ত প্রক্রিয়া চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়রা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর