ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে ভর্তি ৫৬৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৫ রোগীর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩২০ জন এবং বাকি রোগীরা দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৬ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৯৪ হাজার ৪০৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই দেখা দিচ্ছে। বিশেষ করে বৃষ্টির শুরুতে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধের ব্যবহার এবং ব্যাপক জনসচেতনতা জরুরি। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনে শুধুমাত্র জরিমানা আর জনসচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ঐ বছরে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর