ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দৌলতদিয়ায় অবৈধ মাটি কেটে বিক্রির দায়ে ভেকু ব্যাটারী জব্দ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:১৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমি থেকে অবৈধ মাটি কেটে বিক্রির দায়ে দুটি ভেকুর ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন। দৌলতদিয়ার কলাবাগান এলাকা থেকে মাটি উত্তোলনের সময় এই ভেকুর দুটি ব্যাটারী জব্দ করা হয়। ভেকুগুলো ওই এলাকায় ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বহন ও বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে অভিযানকালে ভেকু চালকদের পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান, অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি উত্তোলন রোধে এবং সড়কে জনমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতি এড়াতে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, জব্দকৃত ভেকু ব্যাটারীর মালিকদের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে জরিমানা করা হবে এবং সতর্ক করা হবে যেন তারা ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কাটার মতো অবৈধ কাজ থেকে বিরত থাকেন।

উপজেলা প্রশাসনের এসিল্যান্ড আরও জানান, দিন-রাত নির্বিশেষে কোন প্রকার মাটি বা বালু কাটার অনুমতি নেই। প্রশাসন বিষয়টিতে কঠোর নজরদারি করছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে উপজেলার বিভিন্ন এলাকায় দিনের পরিবর্তে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অবৈধ মাটি কাটার ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন নিয়মিত জেল জরিমানা, মাটি ভর্তি ট্রাক ও ভেকু জব্দ করেও মাটি কাটার অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে পারছে না।

এর আগে গত ৩০ নভেম্বর রাতে উপজেলা পরিষদের সামনের মহাসড়ক থেকে দুটি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন বলেছে, মাটি উত্তোলনের কারণে ফসলি জমি ধ্বংস ও পরিবেশের ক্ষতি হয়। তাই মাটি কাটার অবৈধ কার্যক্রম রোধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর