ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

আমজনতার দল ও জনতার দলকে নিবন্ধন দিচ্ছে ইসি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:৩৪ পিএম

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দল দুটি হলো— ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’। বৃহস্পতিবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ গত মাসে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন ভবনের সামনে ১৩৪ ঘণ্টা আমরণ অনশন করেছিলেন। নিবন্ধন না পেয়ে হতাশ দলটির সদস্যরা তখন আন্দোলনে নামলেও অবশেষে সেই অনশনের ইতিবাচক ফল মিলতে যাচ্ছে। পুনঃতদন্তে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমের বাস্তব অস্তিত্ব পাওয়ায় নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইসি।

অন্যদিকে নিবন্ধনের অপেক্ষায় থাকা ‘জনতার দল’-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আযম খান। পুনঃতদন্তে তাদের দলীয় কার্যক্রমও সন্তোষজনক হওয়ায় নিবন্ধনের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “পুনরায় তদন্তের ভিত্তিতে দেখা গেছে, আমজনতার দল এবং জনতার দলের জেলা-উপজেলা পর্যায়ে কার্যালয়ের অস্তিত্ব রয়েছে। নিবন্ধনের শর্ত পূরণ করায় কমিশন নীতিগতভাবে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দল দুটোর বিষয়ে যদি কারও আপত্তি থাকে, তা যাচাইয়ের জন্য আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিবন্ধন প্রক্রিয়ায় পিছিয়ে পড়ার পর আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান যে অনশন করেছিলেন, তা কমিশনের সদয় সিদ্ধান্তের পর আলোর মুখ দেখতে যাচ্ছে। দলটির কার্যক্রম, সদস্যসংখ্যা, দলীয় কার্যালয় এবং মাঠপর্যায়ের উপস্থিতি পুনর্বিবেচনায় সন্তোষজনক পাওয়া গেছে।

এ বিষয়ে তারেক রহমান গণমাধ্যমকে বলেন, “আমরা প্রজাপতি প্রতীকেই নিবন্ধন পাব। নির্বাচন কমিশন জানিয়েছে, আমরা নিবন্ধনের শর্ত পূরণ করেছি। বিজ্ঞপ্তি প্রকাশের পরই গেজেট হবে।” তিনি আরও বলেন, দীর্ঘ অপেক্ষার পর দলের নিবন্ধন পেতে যাচ্ছি—এটি দেশের সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণের নতুন সম্ভাবনা তৈরি করবে।

গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন তিনটি দলকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয়—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কিন্তু ওই তালিকায় ‘আমজনতার দল’ বাদ পড়ে যায়। সিদ্ধান্ত ঘোষণার পরপরই দলটির সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ৯ নভেম্বর রাতে অনশন ভাঙেন তিনি।

ইসির নতুন সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দুটি দল যোগ হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে পর্যবেক্ষকদের মত।

ঢাকা টুডে / আরেজ 


এ সম্পর্কিত আরো খবর