ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: এস জয়শঙ্কর


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যে পরিস্থিতিই তাকে ভারতে নিয়ে এসেছে, তা এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তিনি এই মন্তব্য করেছেন ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক অনুষ্ঠানে।

গত বছরের আগস্টে বাংলাদেশের বিশাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১৫ বছরের শাসন পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ওই আন্দোলনে ব্যাপক সহিংসতা ও মৃত্যু ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাকে ভারতে আশ্রয় নিতে হয়।

ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত গত মাসে শিক্ষার্থী-জনতার আন্দোলনের সময় সরকারি দমন-পীড়নের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায় ঘোষণা করা হয় তার অনুপস্থিতিতে।

নয়াদিল্লিতে আয়োজিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর জানান, শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকতে পারবেন কি না— সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন। সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে তাকে নিজেকেই।’

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গেও জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজন। যারা ক্ষমতায় আছেন তাদের আগের নির্বাচনগুলো নিয়ে অনেক আপত্তি রয়েছে। এখন যদি সমস্যাটি নির্বাচন সংক্রান্ত হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন করাই প্রথম কাজ হওয়া উচিত।’

তিনি যোগ করেন, ভারত সবসময়ই তার প্রতিবেশী বাংলাদেশের মঙ্গল কামনা করে। আমরা দেখতে চাই বাংলাদেশে জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক।

জয়শঙ্কর আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেই সরকারই আসুক না কেন, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখবে এবং সম্পর্কের উন্নতি হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর