ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান। দুপুর তিনটা ২০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি ঢুকতে দেখা যায়।

জুবাইদা রহমান গতকাল লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। তিনি প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এরপর বেলা আড়াইটার দিকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান। রাতে আবার হাসপাতালে ফিরে আসেন। এর আগে তিনি ভার্চুয়ালি খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে যুক্ত ছিলেন।

খালেদা জিয়া গত ১৪ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিকল্পনা চলছিল। বিএনপির পক্ষ থেকে গতকাল শুক্রবার তাকে বিদেশ পাঠানোর নতুন তারিখ ৭ ডিসেম্বর ঘোষণা করা হয়। কিন্তু পরে জানা যায়, সেই তারিখও পেছানো হতে পারে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। তিনি দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর