ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে আট মাস বেতন পাননি ৮৯ শিক্ষক


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৮৯ জন শিক্ষক গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

১৯৯৩ সাল থেকে শুরু হওয়া ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের আওতায় তাড়াশ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৯টি শিশু ও গণশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এখানে মাসে ৬ হাজার টাকা সম্মানীতে শিক্ষকরা শিশুশিক্ষার্থীদের পাঠদান করেন। কিন্তু চলতি বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাস ধরে তাদের সম্মানী বন্ধ রয়েছে।

শিক্ষক ও বিরল গ্রামের বাসিন্দা মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, “আমরা আট মাস ধরে বেতন পাচ্ছি না। এ অবস্থায় পরিবার নিয়ে বাঁচা কষ্টকর হয়ে পড়েছে।” বারুহাস ইউনিয়নের বড় পওতা জামে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আসাদুজ্জামান বলেন, “আমাদের দেওয়া সম্মানী এতই কম যে সংসার চালানো কঠিন, তার ওপর আট মাস ধরে বেতন বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ।”

নওগাঁ ইউনিয়নের গোয়ালগ্রাম জামে মসজিদের শিক্ষক হাফিজুর রহমান দাবি করেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত আমাদের বকেয়া সম্মানী দেওয়া উচিত।”

সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ বলেন, “প্রকল্পের অর্থ ছাড় প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত শিক্ষকরা তাদের বকেয়া সম্মানী পাবেন।” তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর