ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, পূর্বে হামলার শঙ্কা


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:০০ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর সদরের পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়কের রহিমের মোড় এলাকার বাসিন্দা সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে গত ৪ ডিসেম্বর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের সামনের ও পেছনের দরজা ভেঙে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করে।

সাংবাদিক সাজ্জাদ হোসেন চ্যানেল ওয়ান ও জাতীয় দৈনিক যায়যায়কাল পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি সাহসিকতার সঙ্গে অনিয়ম ও দুর্নীতির সংবাদ পরিবেশন করে আসছেন। এর ফলে মে মাসের ১১ তারিখ রাতে একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর বাড়ি খালি থাকায় চোরেরা সুযোগ বুঝে ওই রাতে বাড়িতে চুরি সংঘটিত করে। ভাঙচুর করা হয় ঘরের আলমারি, শোকেস ও ফার্নিচারসহ বিভিন্ন আসবাবপত্র। পরিবারের দাবি, ইলেকট্রনিকস, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মতো।

কোতোয়ালী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ভাঙচুরের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, এলাকায় রাতে টহল কম থাকায় চুরি-ছিনতাইসহ অপরাধের ঘটনা বেড়ে গেছে। এ নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন।

সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, “আমার সাংবাদিকতা করাকে কেন্দ্র করে আমাকে টার্গেট করা হয়েছে। আমি জীবননাশের আশঙ্কায় ঢাকায় চিকিৎসাধীন। এরমধ্যে বাড়িতে এই হামলা ও চুরি একটি পরিকল্পিত ভয় দেখানোর চেষ্টা।”

স্থানীয় সাংবাদিক সমাজ এই ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর