ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

‘জামায়াতের ভূমিকা দেশের মানুষ একাত্তরে দেখেছে’


  • আপলোড সময় : রবিবার ০৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

অনলাইন রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ তাদের প্রকৃত স্বরূপ দেখেছে। রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছে। এবার এই দলটি দেশের মানুষ ১৯৭১ সালে কীভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তা লক্ষ্য করেছে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা ক্ষমতার স্বার্থে মানুষ হত্যা করেছিল, তাদের কর্মকাণ্ড শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না, তাদের সহকর্মীরা মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দলের বিষয়ে মন্তব্য করেন, কিন্তু যারা ১৯৭১ সালে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদের কর্মকাণ্ড দেশের মানুষ দেখেছে। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে, তারা শিরক করছে। যারা শুনবে, তারাও শিরকের পর্যায়ে পড়বে।

তিনি জামায়াতে ইসলামীকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এই রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন এবং বিভিন্ন কনফারমেশন (নিশ্চয়তা) দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দোজখ, বেহেশত ও দুনিয়ার মালিক আল্লাহ এবং যার মালিক আল্লাহ, তার কথাই একমাত্র আল্লাহ তায়ালা বলতে পারেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

তারেক রহমানের বক্তব্যে বিএনপি ছাত্রদলের দেশের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশগ্রহণ করেন। তিনি বলেন, দেশের মানুষ ১৯৭১ সালে তাদের প্রকৃত রূপ দেখেছে এবং ইতিহাসের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর