ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

মোটরসাইকেলে অগ্নিসংযোগ

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • আপলোড সময় : রবিবার ০৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রোববার বিকেলে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন এবং নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থক এবং বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

ইসরাক সিদ্দিকী দাবি করেন, গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তারই প্রতিফলন হিসেবে রোববার বিকেল বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগানো হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মজিবুর রহমানের ভাগ্নে হারুন অর রশিদ জানান, নির্বাচনী প্রচারণা শেষে মজিবুর রহমানের পক্ষে ফেরার পথে রাখালিয়া চালা এলাকায় ইশরাক সিদ্দিকীর অনুসারী নজরুল ও তার ভাই পারভেজ নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুইজন গুরুতর আহত হন। এ সময় বিভিন্ন দামী ব্র্যান্ডের মোটরসাইকেল ১২টি অগ্নিসংযোগের শিকার হয়।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা শহরের নির্বাচন প্রক্রিয়াকে আরও উত্তপ্ত করেছে। প্রশাসন পুলিশি পাহারা জোরদার করেছে।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। এ আসনে আরও কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন বলেছে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় গাজীপুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর