ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ বছরের জন্য ৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:০৬ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পাঁচ বছরের জন্য মোট ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো তথ্য বিজ্ঞপ্তিতে এ নিবন্ধন অনুমোদনের বিষয়টি জানানো হয়। এর মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর আনুষ্ঠানিক অংশগ্রহণের পথ সুগম হলো।

ইসি জানায়, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় ৭৩টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকা প্রকাশের পর এই সংস্থাগুলোর বিষয়ে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়। পাশাপাশি অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ দেওয়ার নির্দেশনাও ছিল।

দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ইসি প্রথম ধাপে ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয়। এসব সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের নিবন্ধন প্রদান করা হয়েছে। পরে দ্বিতীয় ধাপের যাচাই-বাছাই শেষে আরও ১৫টি সংস্থাকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই ১৫ সংস্থা চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরের নিবন্ধন পেয়েছে। সর্বমোট ৮১টি সংস্থা এখন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির নিবন্ধনধারী।

নির্বাচন কমিশন জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত স্থানীয় ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ীই এখন নতুন করে সংস্থাগুলোর নিবন্ধন অনুমোদন করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে ইসি। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল এবং নির্বাচনে এক লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশীয় পর্যবেক্ষক মাঠে ছিলেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি সংস্থা মাঠে কাজ করে, যেখানে ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছিলেন। এবার নতুন করে নিবন্ধিত ৮১টি সংস্থা আগামী পাঁচ বছর ধরেই নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে পারবে।

দেশের নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থার জায়গা শক্তিশালী করতে পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে নির্বাচন কমিশন প্রতি নির্বাচনের আগে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন নবায়ন বা সংশোধন করে থাকে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর