ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:৩৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘জনস্বার্থে বলি নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক এই কর্মশালা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত FREED প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে কর্মশালার প্রথম দিন শুরু হয়। এতে সাতক্ষীরার ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রথম দিনে জনস্বার্থ সাংবাদিকতা, মুক্তমত ও স্বাধীন সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সেশন পরিচালনা করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের নুর সিদ্দিকী, কামাল শাহারিয়ার, সোহানা পারভীন এবং ব্লাস্টের গবেষণা কর্মকর্তা ফাহাদ বিন সিদ্দিক। তারা বলেন, “তথ্যের গতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভুল তথ্যের ঝুঁকিও বাড়ছে। একজন সাংবাদিকের দায়িত্ব সঠিক তথ্য যাচাই করে প্রমাণ নির্ভর রিপোর্ট তৈরি করা।”

আগামী দুই দিনে ডিজিটাল মিডিয়া লিটারেসি, ইনক্লুসিভ জার্নালিজম এবং ক্রিয়েটিভ স্টোরি টেলিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এতে দেশের বিভিন্ন প্রধান সংবাদমাধ্যমের প্রভাবশালী সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রথম দিনের অংশগ্রহণকারীদের মধ্যে আছেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার, বণিক বার্তার গোলাম সরোয়ার, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, বাংলানিউজের তানজির কচি, এখন টিভির আহসানুর রহমান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসির এম বেলাল হোসাইন, সমকাল এর কিশোর কুমার হালদার, দৈনিক যুগান্তরের মোজাহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, খবরের কাগজের জাকির হোসেন, আরটিভি অনলাইনের জাহাঙ্গীর হোসেন, বার্তা২৪ এর মৃত্যুঞ্জয় রায়, জিএম মনিরুজ্জামান ও মেহেদী হাসান সোহাগ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এই কর্মশালার মাধ্যমে তারা ভুয়া তথ্য শনাক্তকরণ, সোর্স যাচাই, প্রমাণভিত্তিক অনুসন্ধান, অনলাইন নিরাপত্তা এবং আইনগত ঝুঁকি এড়ানোর কৌশল শিখবেন। যা তাদের রিপোর্টিংকে আরো নির্ভুল, বিশ্বাসযোগ্য ও পেশাদার করে তুলবে। এটি দেশের গণমাধ্যমে আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তারা।

বিবিসি মিডিয়া অ্যাকশন এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে যাতে তারা তথ্যের সঠিকতা বজায় রেখে জনগণের সেবা করতে পারে। FREED প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের কর্মশালা আয়োজন করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর