ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০৪ পিএম

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে সোমবার রাত ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের পর উপকূলে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে, তবে সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে, যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার নিচে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এরপর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের উপকূলে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়।

দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামি আঘাত শুরু হতে পারে। বর্তমানে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জাপানের এই ভূমিকম্প এবং সুনামি সতর্কতা থেকে জনসাধারণকে সচেতন থাকতে বলা হয়েছে এবং জরুরি প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর