ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়দা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা বেগম শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের এখলাছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন শ্রীনগর উপজেলার ওমপাড়ার বাগমাড়ি এলাকার আশুদা বেগম (৫৪), শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামের মহসিন (৪৫) ও সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামের আব্দুর মহিম (৩০)।


শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে ঢাকামুখী মাইক্রোবাস ও শ্রীনগরমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর অটোর যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে আহত তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক নয়াদিগন্তকে জানান, সার্ভিস লেনের দক্ষিণ উমপাড়া এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হন। এরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর