ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে নারী নির্যাতন প্রতিরোধ ও ভূমি অধিকার বিষয়ে সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:২৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ, ভূমি কেন্দ্রিক সহিংসতা, নারী ভূমি অধিকার ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান এফডিএ’র হলরুমে এই সভার আয়োজন করা হয়।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপদ নিশ্চয়তা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)-এর আয়োজনে এবং এএলআরডি’র সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসরকারি এনজিও প্রতিষ্ঠান বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।

সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসান, সরকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এএলআরডি’র উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি এবং এফডিএ’র উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারী ভূমি অধিকার সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং আইনি সহায়তা জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিল, পিডব্লিউও-এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান, রাসিন-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, ডিএমবি’র নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম শেখ, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের সদস্য সালমা বেগম।

গ্রামীণ নারী কৃষকরাও সভায় সক্রিয়ভাবে মতামত প্রকাশ করেন। তাঁদের মধ্যে শাহানাজ বেগম, মনোয়ারা বেগম, আলেয়া বেগম ও রিজিয়া বেগম নারী কৃষকদের ভূমি অধিকার, লিঙ্গভিত্তিক বৈষম্য, জমি-সংক্রান্ত সহিংসতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে সরাসরি মাঠের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, নারীরা জমি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ, মালিকানা, ভোগদখল এবং সুরক্ষার ক্ষেত্রে এখনও নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন। পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া নারী ভূমি অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আইনি কাঠামো শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, প্রতিষ্ঠান ও প্রশাসনকে আরও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তারা উল্লেখ করেন যে, নারী নেতৃত্ব, নারী কৃষকের ভূমি অধিকার নিশ্চিত এবং গ্রামীণ নারীদের সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।

সভাটি সঞ্চালনা করেন বিএফএফ-এর মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী। সভার শেষে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং নারী ভূমি অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

মতবিনিময় সভাটি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফরিদপুর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বার্তা উপস্থাপন করে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নারী নির্যাতন প্রতিরোধ ও ভূমি অধিকার নিশ্চিতকরণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর