ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় চক্ষু ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা


  • আপলোড সময় : বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার রাজার বাগান কল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার আবুল হোসেনের বাড়িতে চোখের সেবা প্রদানকারী সংস্থা সাইটসেবার্স এবং খুলনা শিরোমণি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পটি আয়োজন করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা শিরোমণি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন সাদিয়া আফরিন, অন্তর্ভুক্তি কর্মকর্তা আলীফুর রেজা, চক্ষু সহকারী আসাদুজ্জামান অনিক, ক্যাম্প সহকারী মো: রানা, রাজার বাগান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহ সভাপতি আব্দুর রব, সদস্য আবুল হোসেন, খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক রায়হান, নাইমুল ইসলাম এবং খালিদ হোসেন, জেলা দলিত পরিষদের গৌর পদ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

এই চক্ষু ক্যাম্পে চোখের রোগী ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ এবং ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। এ ধরনের ক্যাম্পের আয়োজন ভবিষ্যতে আরও বেশি হবে বলে আয়োজকরা জানিয়েছেন, যাতে গ্রামের মানুষদের চোখের চিকিৎসা সেবা সহজলভ্য হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর