ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর নির্ধারণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এর ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি চলবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে চলবে ভোটের আগের দিন রাত পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও ভোটদানে অংশ নিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। বর্তমানে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। সিইসি ভাষণে আরও বলেন, ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা চলবে। ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে যাতে সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করা যায়।

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে। পুলিশ সদস্যদের মধ্যে দেড় লাখের বেশি নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। ১৬ মাস পর আজ প্রথমবারের মতো এই কমিশনের অধীনে নির্বাচন পরিচালনার জন্য তফসিল ঘোষণা করা হলো।

এর আগে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের জন্য ২০২৫ সালের ডিসেম্বরে ভোটের দাবি জানিয়েছিল। পরে ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে একমত হয়েছিলেন। সিইসি বলেন, এই তফসিল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবাই যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর