ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদির ওপর হামলা: আজ শাহবাগে বিক্ষোভ সমাবেশ


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০৫ এএম

গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সংগঠনটি দাবি আদায়ে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনো প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা না হলে তার দায় ইন্টেরিম সরকারকেই নিতে হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘যদি ওসমান হাদির কিছু হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার ইন্টেরিম সরকারকে নিতে হবে। এই মুহূর্তে শুধু আশ্বাস নয়, আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই।’ তিনি আরও বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা একজন মানুষের জন্য কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি দাবি করেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন হলে সরকারকে দ্রুত সেই ব্যবস্থা নিতে হবে। তার ভাষায়, ‘জীবন বাঁচানোর প্রশ্নে কোনো ধরনের দেরি করার সুযোগ নেই। প্রয়োজন হলে আজই তাকে বিদেশে পাঠাতে হবে।’

সিসিটিভি ফুটেজ সংগ্রহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বারবার ইনকিলাব মঞ্চের সঙ্গে যোগাযোগ করে ফুটেজ চাচ্ছে। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ খুঁজে বের করা কি ইনকিলাব মঞ্চের দায়িত্ব? যারা গুলি চালিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা রাষ্ট্রের দায়িত্ব।’

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ‘আমরা শুনতে চাই না যে তারা অন্য কোনোভাবে মারা গেছে। আগামীকাল (শনিবার) সকাল ১০টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সরকারের এই সুন্দর সুন্দর কথা বলার কোনো অধিকার থাকবে না।’

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে তিনি রাষ্ট্রের চরম ব্যর্থতা ও দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ‘যারা ওসমান হাদিকে রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে—এই প্রশ্ন এখন সাধারণ মানুষের।’

বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘শনিবার দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা দেশবাসীর কাছে দোয়া ও সংহতি কামনা করছি।’ তিনি জানান, শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালন করা হবে।

একই সঙ্গে উসকানি ও বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানান আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ‘কেউ যেন উসকানি দিতে না পারে। কারো কোনো বক্তব্য বা গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নেয়। সব সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে জানানো হবে।’ তিনি আরও বলেন, এই আন্দোলনের লক্ষ্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়, বরং ওসমান হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর