ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

চমক রেখে ভারতীয় স্কোয়াড ঘোষণা


  • আপলোড সময় : শনিবার ২০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক শুভমান গিলকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করায় ক্রিকেট বিশ্বে চমক সৃষ্টি হয়েছে। স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলই আগামীতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ ২১ জানুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হবে। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। এছাড়া ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের এবং পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের স্কোয়াডে বাদ পড়েছেন শুভমান গিল এবং উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা। দুজনেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। তবে গিল ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি।

ভারতের স্কোয়াডে স্থান পেয়েছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ইশান কিষাণ (উইকেটরক্ষক)।


গত বছর ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে শুভমান গিলকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন যে তিন ফরম্যাটেই তিনি অধিনায়কত্ব পাবেন। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের ভালো পারফরম্যান্সের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে ব্যাক-আপ ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন ইশান কিষাণ।

জিতেশ শর্মাকে বাদ দেওয়ার পেছনে ইশান কিষাণের দলে ডাক পাওয়ার কারণ হিসেবে ধরা হচ্ছে। বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার ইশান সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝারখন্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছেন। সেখানে তার ব্যাটে এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১৭ রান, ১৯৭.৩২ স্ট্রাইকরেট এবং গড় ৫৭.৪৪।

বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের সঙ্গে পেস বিভাগে রয়েছেন হার্শিত রানা। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দলের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বিশ্বকাপ খেলবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় দল এই স্কোয়াড নিয়ে মেগা ইভেন্টে শক্তিশালী প্রতিযোগিতা করবে। নতুন খেলোয়াড়দের উপস্থিতি এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য উত্তেজিত এবং দলকে সমর্থন করার প্রস্তুতি নিচ্ছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর