ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ এবং সাংবাদিক হত্যার প্রতিবাদ


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিককে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ কখনো ভালো কিছু হতে পারে না। জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এধরনের হামলা অগ্নিসংযোগ করে যাচ্ছে। সাংবাদিকদের হত্যার মত জঘন্য কার্যাক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেফতার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছেন। এটি কখনোই হতে পারে না। ২৪ এর অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর সুষ্ঠু এবং নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সকলেই মতামত ব্যক্ত করতে পারবেন। নিরাপত্তা পাবেন।

বক্তারা আরো বলেন, মহান বিপ্লবী শরিফ ওসমান হাদি নিজেও অগ্নি সংযোগ ও ভাংচুরের পক্ষে ছিলেন না। তিনি তার অগ্নি ঝরা বক্তব্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে ছিলেন। তার জানাজ নামাজের কোটি মানুষের উপস্থিতিই প্রমান করে সন্ত্রাসী, লুটপাট এবং অগ্নি সংযোগ করে কখনো ভালোবাসা পাওয়া যাবে না। অথচ বিপ্লবী হাদির মৃত্যু খবর শুনেই একটি উপগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টারের মত গণমাধ্যমের কার্যালয়ে অগ্নি সংযোগ করে। ফ্যাসিস্ট হাসিনার যেমন গণমাধ্যমে কণ্ঠরোধ করতে চেয়েছিল একটি গোষ্ঠী দেশকে অশান্ত করতে একই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হককে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলীসহ অন্যারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর