ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে নেত্রকোনায় ছাত্রদলের আনন্দ মিছিল


  • আপলোড সময় : সোমবার ২২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার বিকেলে নেত্রকোনা শহরে আনন্দ মিছিল করেছেন। ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ও দপ্তর সম্পাদক প্রান্ত পাঠানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


মিছিলে বক্তারা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আগামী সংসদ নির্বাচনে জনঅংশগ্রহণ বৃদ্ধি পাবে ও ভোটের পরিবেশ আরও সুস্থ হবে। দীর্ঘ দিন প্রবাসে থাকার পরও তিনি শহীদ জিয়ার আদর্শকে সক্রিয় রেখে চলেছেন, যা দলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। তাদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশ ও দলের জন্য আশার বার্তা। এতে রাজনৈতিক উত্তেজনা কমে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর