ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান


  • আপলোড সময় : সোমবার ২২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানকিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাসপেয়েছেন পাকিস্তানের সেনা প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জিও নিউজ।

গতকাল রোববার সৌদির রাজধানী রিয়াদে গিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এই সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই সফর সৌদি আরব পাকিস্তানের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে।

আর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মাধ্যমে ফিল্ড মার্শাল মুনিরের দীর্ঘ সামরিক সার্ভিস, নেতৃত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংযোগকে স্বীকৃতি দিয়েছে সৌদি।

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনিরও। তিনি বলেছেন, সৌদির নিরাপত্তা, স্থিতিশীলতা উন্নতির জন্য ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান। সূত্র : জিও নিউজ


এ সম্পর্কিত আরো খবর