ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সরকারের অবস্থান স্পষ্ট

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে সরকারের স্পষ্ট অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশন ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। তাই এই দল নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারের এ বিষয়ে অবস্থান স্পষ্ট।”

তিনি আরও জানান, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। এই মামলায় অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চলবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন।

শফিকুল আলম সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবের সময় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।”

তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তার আগমনকে স্বাগত জানাই। তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার দলের সঙ্গে সহযোগিতা করছি।”

প্রেস সচিব আরও জানান, সাম্প্রতিক সময়ে ডেইলি স্টার ও প্রথম আলো’র ঘটনাসহ বিভিন্ন ঘটনার মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গ্রেপ্তারের ক্ষেত্রে ভিডিও ও ভিজ্যুয়াল প্রমাণাদি ব্যবহার করা হয়েছে এবং অনেক আলামতও পাওয়া গেছে।

সরকারের এই ঘোষণায় রাজনৈতিক মহলে যথেষ্ট তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্বাচনের সময়কে সামনে রেখে দলগুলোর মনোভাব ও পরিস্থিতি এখন বিশেষভাবে নজরদারি চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর