ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

বিএনপি থেকে নুরুল হক নুর ও রাশেদ খান মনোনয়ন পেয়েছেন


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি এ ঘোষণা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, দলের সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে।

রাশেদ খান জানান, গুলশানে বিএনপির অফিসে গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে আলোচনায় তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ এলাকায় জনসভা করবেন, এই শর্তে তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা বিএনপি পরে করবে।

উল্লেখ্য, নুরুল হক নুর গণঅধিকার পরিষদের একজন সক্রিয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ। রাশেদ খানও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আছেন। উভয়েই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এই মনোনয়নের মাধ্যমে বিএনপি ক্ষমতায় ফেরার লক্ষ্যে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। নুর-রাশেদের প্রার্থী হওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর