ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আমিরাতে দুই বাংলাদেশির ৩ কোটি টাকার লটারি জয়


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:০৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি আবুধাবির বিগ টিকিট সিরিজ ২৮১-এর র‌্যাফেল ড্রয়ে ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা) পুরস্কার জিতে আলোড়ন সৃষ্টি করেছেন। এই দুই বিজয়ী হলেন আবুধাবির আব্দুর রহমান আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল।

র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বিজয়ীরা জানান, তারা এখনও পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন তা নির্ধারণ করতে পারেননি, তবে জয়ের খবরে তারা দারুণ আনন্দিত ও আবেগাপ্লুত হয়েছেন। আমরু মিয়া বলেন, “আমি খুব খুশি, বিশ্বাসই করতে পারছি না।” মোহাম্মদ আরিফুলও একই রকম আনন্দ প্রকাশ করেন।

বিগ টিকিট আয়োজকরা জানান, এই শীত মৌসুমে বিগ টিকিট আরও নতুন পুরস্কার নিয়ে হাজির হচ্ছে। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত লাইভ ড্রতে বিজয়ীরা পাবেন ৩ কোটি দিরহাম পর্যন্ত পুরস্কার। একই সঙ্গে ৫ জন ৫০ হাজার দিরহাম করে পুরস্কার জিততে পারবেন। অংশগ্রহণের জন্য ইচ্ছুকরা অনলাইনে অথবা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের বিগ টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

‘বিগ টিকিট’ হলো আমিরাতের একটি বৈধ র‌্যাফেল ড্র। এর যাত্রা শুরু হয় ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট পরিসরে। শুরুতে যাত্রীরা টিকিট কিনে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পেতেন। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বেড়ে আজ এটি দেশের সর্ববৃহৎ র‌্যাফেল ড্র হিসেবে পরিণত হয়েছে। আয়োজকরা দাবি করেন, তিন দশকেরও বেশি সময় ধরে তারা বিপুল অংকের পুরস্কার বিতরণ করে আসছে।

বিগ টিকিটের মাধ্যমে বিভিন্ন সময় বিদেশি ও দেশি অনেক যাত্রী বিপুল অর্থের পুরস্কার জিতেছেন। এই র‌্যাফেল ড্র প্রবাসীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে কারণ এটি বৈধ এবং পুরস্কারের অর্থ দ্রুত পরিশোধ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর