ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি ঘোষণা


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:১৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। দেশে ফেরার প্রস্তুতি নিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি জানানো হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বুধবার দুপুরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি ৩০০ ফুট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন, যেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। পরে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন। ওইদিন আর কোনো অনুষ্ঠান থাকবে না।

পরের দিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন। নির্বাচন কমিশনের আগারগাঁও অফিসে গিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। একই দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন। ওই দিন তার আরেকটি অনুষ্ঠান থাকলেও তা পরে জানানো হবে।

তথ্য মতে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে মধ্যরাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সিলেট জুড়ে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সময় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে। দলের নেতৃত্বের সাথে বৈঠক ও সমর্থকদের সঙ্গে মিলিত হয়ে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম পরিকল্পনা করবেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর