ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আজ চার ঘণ্টা টোলমুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০৭ এএম

অনলাইন রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে রাজধানীতে প্রবেশকারী যানবাহনগুলো এই সুবিধা পাবে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে এবং এ সময় কোনো টোল আদায় করা হবে না।

এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলো বিনা টোলে চলাচলের সুযোগ পাবে বলে জানানো হয়েছে। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি দেশের মাটিতে পা রাখবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের দিকে যাবেন। সেখানে তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে বড় পরিসরে গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির আশা, এই গণসংবর্ধনায় ৫০ লাখের বেশি নেতাকর্মীর সমাগম ঘটতে পারে। বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক থেকে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে এই কর্মসূচি। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন বলে প্রত্যাশা দলটির।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলের নেতাকর্মীরা কাজ করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

প্রসঙ্গত, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও দীর্ঘদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

 



এ সম্পর্কিত আরো খবর