ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

দেশের গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক দিন: সালাহউদ্দিন আহমেদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:২০ এএম

অনলাইন রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি যোগ করেন, সারা দেশের কোটি কোটি মানুষ তাকে শুধু এক নজর দেখার জন্য এবং তার মুখ থেকে কয়েকটি কথা শোনার জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের পর মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ‘আমরা ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে। ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে, গণতন্ত্র মুক্ত হয়েছে, আর আজ আমরা এক মুক্তির আবহে দাঁড়িয়ে আছি।’

সালাহউদ্দিন আহমেদ গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বলেন, সম্প্রতি মগবাজার ফ্লাইওভারে বোমা বিস্ফোরণের মতো ঘটনা তার প্রমাণ। ওই ঘটনার ফলে একজন নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা এখনও সক্রিয় এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে। তবে এটা তাদের জন্যই দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি আরও বলেন, সহিংসতা ও অগণতান্ত্রিক উপায়ে যারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা রুদ্ধ করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতায় গণতান্ত্রিক উত্তরণের পর একটি সত্যিকারের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

বিএনপি নেতা বলেন, জনগণ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে। আজ তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সেই সংগ্রামের ফলাফলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এই ঐতিহাসিক মুহূর্ত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও মজবুত করবে এবং মানুষকে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় উৎসাহিত করবে।

সালাহউদ্দিন আহমেদ মনে করান, দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্রে পরিণত হবে।

 



এ সম্পর্কিত আরো খবর