ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ১২:৪৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য রওনা হন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। ফুল, ব্যানার ও দলীয় পতাকা হাতে অবস্থানরত নেতাকর্মীরা ‘তারেক রহমান আসছেন’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ প্রভৃতি স্লোগান উচ্চারণ করে অনুষ্ঠানমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।

বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। অভ্যর্থনা লাউঞ্জে প্রথমে তিনি দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। এরপর মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম, আমির খসরু, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও রুহুল কবির রিজভীর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, একই বিমানটি সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”। তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশে ফেরেন।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিনে রাত সোয়া ৮টায় তারেক রহমান লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন এবং রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

রাজধানীর ৩০০ ফিট সড়ক সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা এখানে পৌঁছেছেন এবং অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করেছেন। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বদেশ প্রত্যাবর্তনের এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। অনুষ্ঠান ও স্বাগত প্রদানের প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থেকে নিরাপত্তা নিশ্চিত করছে।


এ সম্পর্কিত আরো খবর