ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জন্য সফল বৃত্তি পরীক্ষা


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:০১ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীণ ক্যাম্পাসের উদ্যোগে গার্লস স্কুল এন্ড কলেজে দুই শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রথম থেকে দশম শ্রেণীর মোট এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পরীক্ষার উচ্চ মান ও সুষ্ঠু পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, ঈশ্বরদীতে এই প্রথম এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন দিকনির্দেশনা দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা শিক্ষায় উৎসাহী ও আত্মবিশ্বাসী হবে।

গ্রীণ ক্যাম্পাস কর্তৃপক্ষের প্রতি অভিভাবক ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করার পরামর্শ দেন। বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না গ্রীণ ক্যাম্পাসের অনুরোধে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার সময় অভিভাবকদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা যায়, যা শিক্ষার প্রতি তাদের গভীর আগ্রহের পরিচয় দেয়। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর