ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি

নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতৃস্থানীয় সদস্য জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার ব্যাপারে আপত্তি জানিয়েছে। তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে লিখিত চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দলের নৈতিক অবস্থান রক্ষায় জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোট না করার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, এনসিপির ওপর বিভিন্ন অপকর্ম চাপানোর চেষ্টা, ছাত্রশিবিরের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপির নারী সদস্যদের চরিত্রহানি এবং ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।’

নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় সহযোগিতা করেছে। এমন ইতিহাস ও আচরণ এনসিপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

তারা মনে করেন, জামায়াতে ইসলামীসহ ওই দলের সঙ্গে জোট গঠন করা হলে এনসিপির নৈতিক অবস্থান দুর্বল হবে এবং দীর্ঘমেয়াদে দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে।

চিঠিতে আরো বলা হয়, দলের আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক আগেও ৩০০ আসনে প্রার্থী নিয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি হয়ে ১২৫ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে নেতারা মনে করেন।

চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা প্রকাশ পেতেই আমাদের সমর্থক ও কর্মীরা দল থেকে দূরে সরে যেতে শুরু করেছেন। মধ্যপন্থী ও নতুন রাজনীতির আশা করা মানুষের সমর্থন হারালে দলের ভবিষ্যত অনিশ্চিত হবে।’

এনসিপির নেতারা জোর দিয়ে অনুরোধ করেন, রাজনৈতিক কৌশল নির্ধারণের সময় নীতিগত অবস্থানকে অগ্রাধিকার দিতে হবে, আর কৌশলগত কারণে নীতিগত মূল্যবোধ বিসর্জন দেওয়া ঠিক হবে না।

চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন ও সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

এনসিপি একটি মধ্যপন্থী, গণতান্ত্রিক ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতিশীল দল হিসেবে পরিচিত। দলের অনেক নেতাই জামায়াতে ইসলামীসহ ধর্মনির্ভর দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করছেন। এই আপত্তি দলটির অভ্যন্তরীণ ঐক্য ও নির্বাচনী কৌশলকে প্রভাবিত করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর