ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মানিকগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুন্নাহারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় সিংগাইর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “আমরা দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে ভোটে অংশগ্রহণ করব। সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এই আসনটি দলের জন্য উপহার হিসেবে ফিরিয়ে দিতে চাই।”

আগামী সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারিত হয়েছে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি এবং সেই দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের এই তফসিল সরকারি পর্যায়ে ঘোষিত হয়ে দেশব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর