ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:১৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ায় মহাসমাবেশ স্থগিত রাখা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারি সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

বৈঠকে মহাসমাবেশ সফল করতে নানা বিষয় আলোচনা হলেও পরীক্ষার কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, জামায়াত ৩ জানুয়ারি ঢাকায় বৃহৎ সমাবেশের মাধ্যমে তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ও জনসমর্থন প্রদর্শনের পরিকল্পনা করেছিল।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর