ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভোটার হলেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা


ভোটার হলেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা

  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:১৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের অনুমোদনের পর রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের পাশাপাশি তার মেয়ে জাইমা রহমানও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ২৬১১০৭০২৭৯৭১ এবং তিনি ঢাকা-১৭ আসনের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান অ্যাভিনিউর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার ভোটার নম্বর ৮১২৪।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে এসে তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন করেন।

তারেক রহমান ও জাইমা রহমান একই ঠিকানা, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এর আগে তারেকের স্ত্রী ডা. জুবাইদা রহমানও গত জুন মাসে একই ঠিকানায় ভোটার হন। গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান নানা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হতে হয়। ২০০৮ সালের ছবি সংযুক্ত ভোটার তালিকার সময় সংগত কারণে তারেক রহমান ভোটার হতে পারেননি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর