ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদীর চরসাহাপুর ধানখোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপরিবারে দেশে প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে এ দাবি তোলা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পাবনা-৪ আসনের সাবেক দুইবারের এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, রেল শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান, সহসভাপতি আবুল মান্নান সরদার চেয়ারম্যান, আবু তাপলেব ফকির, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, হাবিবুর রহমান রঞ্জু, রঞ্জু আহমেদ, মোহাম্মদ আলী কাজল, হাসেম আলী মেম্বর, মোস্তাফিজুর রহমান নয়ন, মাহফুজুর রহমান মঞ্জু, মাসুদ রানা ইমরান, তারেক আলী শিশিরসহ অন্তত ২৫ জন শীর্ষস্থানীয় নেতা।
বক্তারা তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাবিবুর রহমান পাবনা জেলার আহ্বায়ক হলেও তিনি এখন পর্যন্ত জেলার কোনো উপজেলা কিংবা পৌরসভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছেন। তিনি মূলত আওয়ামী লীগ থেকে আগত ও নাম না জানা কম বয়সী সন্ত্রাসীদের সঙ্গে চলাফেরা করেন এবং বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি সাধারণ জনগণের মধ্যেও তার গ্রহণযোগ্যতা নেই বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, এই পরিস্থিতিতে হাবিবুর রহমানকে প্রার্থী রেখে পাবনা-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। দলীয় আসনটি রক্ষার স্বার্থে দ্রুত মনোনয়ন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ৩৬ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান শরীফ হাদির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিএনপির পাঁচ শীর্ষ নেতা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট সর্বপ্রথম মনোনয়নপত্র দাখিল করেন।
আকাশজমিন / আরআর