ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেড় যুগ পর নয়াপল্টনে ফিরলেন তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৪৮ পিএম

দেড় যুগ পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় বারান্দায় এসে তিনি অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ আরও অনেকে ছিলেন।

কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতি দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। দীর্ঘ সময় পর তার এ আগমন দলের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার আগমন রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। তারেক রহমানের উপস্থিতি দলের ঐক্যবদ্ধতা ও আগামী নির্বাচনের প্রস্তুতিতে নতুন প্রাণ সঞ্চার করবে বলে মনে করছে দলীয় মহল।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর