ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইল-০১ ও ০২ আসনে-২২জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৫১ পিএম

নড়াইল প্রতিনিধি 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ ও নড়াইল-০২ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ মোট -২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

জানা গেছে, নড়াইল-০১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে  বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমজামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী সংগঠন মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং  ইসলামী আন্দোলন বাংলাদেশের  প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার উপদেষ্টা হযরত মাওঃ আব্দুল আজিজ মনোনয়ন জমা দিয়েছেন ।

নড়াইল-০২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে জেলা জামায়াতে ইসলামীর দলীয় এমপি প্রার্থী জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওঃ তাজুল ইসলাম, খেলাফত মজলিস থেকে মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ সোয়েব আলী এবং স্বতন্ত্র হিসেবে ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন । প্রসঙ্গত নড়াইল-০১ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ১৫৫ এবং নড়াইল-০২ আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৯৮৭ জন।  নড়াইল-০১ আসনে ১৩  জন নড়াইল-০২ আসনে ০৯ জন  মোট ২২  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর