ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে প্রাণ হারালেন জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা


খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে প্রাণ গেল মানিকের

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১১ পিএম

বাউফল ( পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা, দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নিরব হোসেন (৫৬) বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে মৃত্যু বরণ করেছেন।

নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরেরও বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকার বড় মগবাজার ডাক্তার গলির ১৭৪ নম্বর বাসায় পরিবারসহ বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিরব হোসেনের বড় ভাই মো. বাহাদুর হোসেন বর্তমানে দৈনিক জনকণ্ঠের পরিবহন শাখার এজিএম হিসেবে কর্মরত আছেন। নিরব হোসেনের পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সরকারিভাবে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন।

মো. বাহাদুর হোসেন জানান, জাতীয় সংসদ ভবন এলাকায় অতিরিক্ত ভিড়ের মধ্যে নিরব হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব তাকে একজন দায়িত্বশীল ও মমতাময় ব্যক্তি হিসেবে স্মরণ করেন।

আকাশজমিন/ আরআর


এ সম্পর্কিত আরো খবর