ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন এনসিপি থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা পোস্টকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে আসছেন না এবং ভবিষ্যতে রাজপথে দেখা হবে।

ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি।

মুরসালীন জানান, সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আজ থেকে এনসিপির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমার পদত্যাগের পরও আমি রাজনীতি থেকে দূরে থাকছি না, রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখব। এই পদত্যাগ এনসিপির কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর