ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত থেকে দোয়া-মোনাজাত করেন।

গাড়ি থেকে নেমে কবর জিয়ারতের পর মির্জা ফখরুল কোনো বক্তব্য না দিয়ে দ্রুত সেখান থেকে বিদায় নেন। তার সঙ্গে ছিলেন একান্ত সহকারী ইউনূছ আলী।

শেরে বাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল একদিনের জন্য বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে সাধারণ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে দলীয় নেতা-কর্মীরা ফুল নিয়ে তাদের প্রিয় নেতাদের কবর জিয়ারত করছেন এবং পরপারে শান্তিতে থাকার জন্য দোয়া করছেন।

গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। নতুন বছরের প্রথম দিন থেকে সকাল থেকে কবর জিয়ারত করতে ভিড় করে নেতা-কর্মীরা। বিজয় সরণি সড়কে ঢল নামে সমর্থকদের।

সকাল ৯টার দিকে বিজয় সরণি সড়ক খুলে দেওয়া হলেও নিরাপত্তারক্ষীরা সমাধিস্থলে প্রবেশ পথে সাধারণ মানুষের প্রবেশ বাধা দেন। পরে বেলা ১২টার দিকে জনসাধারণের জন্য কবর জিয়ারতের পথ খুলে দেওয়া হয় এবং তখন থেকে নেতা-কর্মীরা কবর জিয়ারতের সুযোগ পায়।

বিএনপির এই দুই নেতার কবর জিয়ারত রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনা ও সমর্থনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর