ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলা; ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ১০


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের চার সদস্য সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন। এ সময় পুলিশের দুটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার অভিযোগে রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে শ্রীপুর থানার একটি দল। অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লাকী আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মাদককারবারি ও সহযোগীরা দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা জাহাঙ্গীরসহ দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

হামলায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, এসআই মুহাম্মদ মাসুদ রানাসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

পরবর্তীতে, এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মাদক উদ্ধারের বিষয়ে আলাদা মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর