ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বরগুনা-১ আসন একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:১৩ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার মিস্ তাছলিমা আক্তার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন।

জানাগেছে, ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী  মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী মোঃ মহিবুল্লাহ, খেলাফত মজলিস প্রার্থী মোঃ জাহাঙ্গির হোসাইন, জাতীয় পার্টি-জেসি প্রার্থী মোঃ জামাল হোসাইন ও আমতলী উপজেলা থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা বিএপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছয় প্রার্থীর মধ্যে ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার তালিকা সঠিক না থাকায় মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা মিস্ তাছলিমা আক্তার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে।  বরগুনা-১ আসনে ৫ লক্ষ ৫৭ হাজার ৮৭৪ জন ভোটার। আগামী ১২ ফেব্রæয়ারী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান তার মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা স্বীকার করে বলেন, অমি ঋণ খেলাপি ছিলাম,ওই ঋণ পরিশোধ করেছি।

কিন্তু সঠিক সময়ে ঋণ খেলাপির তালিকা থেকে আমার নাম বাদ দেয়া হয়নি। ফলে আমি ঋণ খেলাপি তালিকায় রয়ে গেছি। আমি আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব।   বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মিস্ তাছলিমা আক্তার বলেন, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়নরপত্র বাতিল করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর